রিয়াল মাদ্রিদ-ওসাসুনা ম্যাচের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছিল ‘প্ল্যান বি’ নিয়ে মাঠে নামছেন জিনেদিন জিদান। কাল রিয়াল ২-০ গোলে জেতার পর বোঝা গেল এই ‘বি’ আসলে ব্রাজিল!

বিশ্লেষকদের ভাষায়, বয়েজ ফ্রম ব্রাজিল—ভিনিসিয়ুস ও রদ্রিগো। দুই ব্রাজিলিয়ানের চোখ ধাঁধানো পারফরম্যান্সে জিতেছে রিয়াল। এর মধ্যে রদ্রিগো অল্পের জন্য তাঁর পূর্বসূরির রেকর্ড ছুঁতে পারেননি।

লা লিগায় প্রথমবারের মতো খেলতে নেমেছেন। তাও আবার রিয়াল মাদ্রিদের জার্সিতে। স্পেনের এই ঐতিহ্যবাহী দলটিতে ২০১৮ সালে নাম লেখালেও বুধবার রাতে অভিষেক হয়েছে রদ্রিগো গোয়েজের। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বেড়ে ওঠা সান্তোসেই। বিশেষ কিছু রয়েছে তাইতো রিয়াল তাকে নিজেদের করে নিয়েছে ২০২৫ সাল পর্যন্ত। কোচ জিনেদিন জিদান ওসুনার বিপক্ষে ৮ পরিবর্তন নিয়ে দল সাজালেন।

সান্তিয়াগো বের্নাবেউয়ে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো লস ব্ল্যাঙ্কোসরা।

আগের ম্যাচে সেভিয়াকে হারানো দল থেকে ৮ জন পরিবর্তন করেন কোচ জিদান। নিয়মিত একাদশের অনেকেই ছিলেন না শুরুর একাদশে। গ্যারেথ বেল, করিম বেনজেমা, হামেস রদ্রিরেগেজ, থিবো কর্তোয়া, এদেন আজাররা ছিলেন সাইড বেঞ্চে।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ৩৬তম মিনিটে গোল পায় রিয়াল। টনিক্রুসের পাসে জোড়ালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। ১-০ স্কোরলাইনে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথমবার রিয়ালের হয়ে মাঠে নামা রদ্রিগো। বাকি সময়ে স্কোরলাইনে আর কোনও পরিবর্তন না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিদানের দল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে মেসির বার্সেলোনা।

এএস