বিদায় করে নকআউট পর্বে ওঠা দলকে প্রশংসায় ভাসিয়েছেন চিলি কোচ। উচ্ছ্বসিত হোর্হে সামপাওলি তার দলকে 'ব্রাজিল বিশ্বকাপের বিপ্লবী' বলে আখ্যা দিয়েছেন।
বুধবার মারাকানা স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের বর্তমান রাজাদের ২-০ গোলে হারাতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন সামপাওলি।
"অবশ্যই আমি গর্ব বোধ করছি এবং বিশেষ করে খেলোয়াড়দের নিয়ে গর্বিত।"
অতি উচ্ছ্বাসে অবশ্য সামপাওলি তার পেশাদার মানসিকতাকে জলাঞ্জলি দেননি। এ কারণেই স্পেনের বিপক্ষে জয়টিকেও সেরা বলতে একটু যেন দ্বিধাগ্রস্ত তিনি।
"আমি বলতে পারব না, এটাই সেরা জয় কিনা, আমার কাছে তো সবসময়ই পরের জয়টি সেরা। তবে এই জয়টি কখনো ভুলতে পারবো বলে মনে হয় না আমার।"
গতিময় ফুটবল খেলার সুনাম এমনিতেই আছে চিলির। বুধবার স্পেনের বিপক্ষে যেন আরো বেশি গতিময় হয়ে উঠেছিল তার খেলোয়াড়রা। এ বিষয়টি সামনে তুলে এনে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি নিজের দলকে তাই 'বিপ্লবী' উপাধিই দিলেন তিনি।
"আমরা সাহসের সঙ্গেই আমাদের খেলাটা খেলেছি এবং আপনি আমাদের এই টুর্নামেন্টের বিপ্লবী বলতে পারেন।"
চিলিকে সামপাওলি আগের চেয়ে অনেক পরিণত দল হিসেবে দেখছেন। পরিণত এই দলটি স্পেনের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারার কারণেই সবকিছু সহজ হয়েছে বলে মনে করেন তিনি।
এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলা চিলি গ্রুপে তাদের শেষ ম্যাচটি খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচেও কী এই রূপে দেখা যাবে চিলিকে? ব্রাজিল বিশ্বকাপকে ঘিরে সামপাওলির পরবর্তী লক্ষ্যটাই কি? আপাতত এসব নিয়ে ভাবতে চান না চিলির কোচ।
"চিলি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে বলে ভাবছি না আমি। অনেক ভালো দল আছে এবং দেখি কি হয়।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





