ম্যাচ টাই হলে সুপার ওভারে নিষ্পত্তি হবে আসন্ন বিশ্বকাপ ফাইনাল। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।
আইসিসি গত বছরের বৈঠকে প্লেয়িং কন্ডিশনে কিছু নিয়ম পরিবর্তন এনেছিল। সে অনুযায়ী বিশ্বকাপ ফাইনাল ম্যাচ টাই হলে ‘যুগ্ম চ্যাম্পিয়ন' ঘোষণা করার প্রস্তাব অনুমোদন দিয়েছিল। তবে এখন সে অবস্থান থেকে সরে এসে গত আসর অর্থাৎ ২০১১বিশ্বকাপের মত ম্যাচ টাই হলে সুপার ওভার নিয়মে ফিরে এলো আইসিসি।
আইসিসির দেয়া বিবৃতিতে জানানো হয়েছে,‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ ফাইনালে সুপার ওভার ব্যবহারের নিয়ম পুনর্বহাল করেছে আইসিসি বোর্ড।'
জেডআই





