ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেরদ্বিতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস।৩-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে ডাচরা।
শুক্রবার আমস্টারডাম আরেনায় অনুষ্ঠিত ওই ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েনেদারল্যান্ডস। ১৭ মিনিটে কাজাখস্তানকে এগিয়ে নেন রেনাত আবদুলিন। কর্নারথেকে হেড দিয়ে স্বাগতিক দর্শকদের হতাশ করেন আবদুলিন। সমতায় ফিরতে ৬২ মিনিটপর্যন্ত অপেক্ষা করতে হয় নেদারল্যান্ডসকে।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ইব্রাহিমের ক্রসে হুন্টেলার হেড দিয়ে বল জালেজড়ান। সমতায় ফিরে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গাস হিডিঙ্কের শিষ্যরা।দ্রুত ফলাফলও পেয়ে যায়।
৮২ মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় ডাচরা। এরপর ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোলের দেখা পান রবিন ফন পার্সি।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। গাস হিডিঙ্ক দায়িত্ব নেওয়ার পর নেদারল্যান্ডসের এটি প্রথম জয়।
দিনের অন্য ম্যাচে আইসল্যান্ড ৩-০ গোলে লাটভিয়াকে ও চেক রিপাবলিক ২-১ গোলে তুরস্ককে হারিয়েছে।
এমআর





