লা লিগায় গত ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নেয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে রোববার জয় নিয়ে নিজের অবস্থান ধরে রেখেছে তারা। এই ম্যাচে প্রতিপক্ষ রায়ো ভায়েকানোকে ৪-২ গোলে হারিয়েছে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটি।
খেলার শুরুর আট মিনিটেই এগিয়ে যায় অতিথি দল অ্যাটলেটিকো। ডিয়াগো কোস্টার কাছ থেকে বল নিয়ে এই গোলটি করেন সাবেক বার্সা স্ট্রাইকার ডেভিড ভিয়া। ৩৩ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান আরদা তুরান।
তবে একেবারেই ছেড়ে দেয়নি স্বাগতিক ভায়েকানো। ৩৯ মিনিটে একটি গোল শোধ করে তারা। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আরো একটি গোল হজম করতে হয় তাদের। কারণ বিরতিতে যাওয়ার এক মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন তুরান।
বিরতির পর অ্যাটলেটিকোর খেলোয়াড়রা আর কোনো গোলের দেখা পায়নি। তবে দুই গোল করে ভায়েকানো। কিন্তু একটি গোল আত্মঘাতী হওয়ায় নিজেদের ক্ষতি নিজেরাই করে। ৭৪ মিনিটে সাউলের আত্মঘাতী গোলের এক মিনিট পরই দলের হয়ে একটি গোল শোধ করেন জ্যাকুইন লারিভেই।
ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
অ্যাটলেটিকোর জয়
লা লিগায় গত ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নেয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে রোববার জয় নিয়ে নিজের অবস্থান ধরে রেখেছে তারা।





