ওমানের আল আমেরাত ক্রিকেট একাডেমি মাঠে ওমান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপের অনানুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচে শুক্রবার (০৮ অক্টোবর) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল।

বিশ্রামে থাকায় এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার লিটন দাস।

উইকেটরক্ষকের ভূমিকায় আছেন নুরুল হাসান সোহান। আইপিএলে থাকায় এখনও দলের সাথে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাই তারাও নেই একাদশে।

বাংলাদেশ এই ম্যাচে ১১ জন নিয়েই খেলছে। প্রস্তুতি ম্যাচের সুবিধা কাজে লাগিয়ে ওমান ‘এ’ দলের একাদশে খেলার সুযোগ পাবেন ১৪ জন।বিডিক্রিকটাইম 

একনজরে দুই দলের একাদশ 
বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

ওমান ‘এ’ দল: আমির কলিম (অধিনায়ক), প্রুথবি কুমার, শোয়াইব খান, খালিদ কাইল, অক্ষয় পেটেল, খুররম খান, মেহরান খান, রউফ আতাউল্লাহ (উইকেটরক্ষক), রফিউল্লাহ, সময় শ্রীভাস্থা, ওবাইদউল্লাহ, ওয়াসিম আলী, মুজাহির রাজা, রানা নাঈম।

এমবি