ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বিশাল জয় দিয়েই মৌসুমের ইতি টেনেছে রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে৭-৩ গোলের ব্যবধানেগেটাফেকে উড়িয়ে দিয়েছে রিয়াল।

কাল রোনালদোর হ্যাটট্রিকটি ছিল এই মৌসুমে দ্বিতীয়বারের মতো টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। কালকের ম্যাচে বাকি গোলগুলো করেন, হাভিয়ের হার্নান্দেজ, হামেস রদ্রিগেজ, জেসে রদ্রিগেজ ও মার্সেলো।

খেলার শুরুর দিকে কিন্তু রিয়ালের সঙ্গে সমান তালেই খেলেছে গেটাফে। একবার এগিয়েও গিয়েছিল তারা। দুই বার সমতায় ফেলার ব্যাপারটি না হয় এ ক্ষেত্রে ঊহ্যই রাখা গেল। শেষ অবধি তাই স্কোরলাইন ৭-৩ একটু বেমানানই মনে হচ্ছে অনেকের কাছে।

খেলার প্রথম ৩৪ মিনিটের মধ্যেই চলতি মৌসুমে নিজের সপ্তম হ্যাটট্রিকটি পূরণ করেন রোনালদো। তাঁর প্রথম গোলটি আসে ম্যাচের ১৩ মিনিটে।

২২ মিনিটে সার্জিও এসকুদেরোর গোলে সমতায় ফেরে গেটাফে। ২৬ মিনিটে ডিয়েগো ক্যাস্ত্রোর গোলে ২-১ গোলে এগিয়ে যায় দলটি। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে গা ঝাড়া দিয়ে খেলায় ফেরে রিয়াল। ম্যাচের ৩২ ও ৩৪ মিনিটে পরপর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি রিয়ালকে রোনালদো এগিয়ে নেন ৩-২ গোলে। ৪২ মিনিটে গেটাফের ল্যাচেন সমতায় ফেরালে প্রথমার্ধ শেষ হয় ৩-৩ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালকে আবারও এগিয়ে দেন হাভিয়ের হার্নান্দেজ (৪৭ মিনিটে)। ৫১ মিনিটে হামেজ রদ্রিগেজ ব্যবধান করেন ৫-৩। এই সময়ে প্রথমার্ধে দারুণ খেলা গেটাফে রীতিমতো ছন্নছাড়া। রিয়ালের পক্ষে বাকি দুটো গোল করেন জেসে রদ্রিগেজ ও মার্সেলো (৭১ ও ৯০ মিনিটে)।সূত্র: রয়টার্স।

কেএইচ