সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জয়ের জন্য ব্যাট করছে বাংলাদেশ। কোনো উইকেটে না হারিয়ে তাদের সংগ্রহ ২ রান। ক্রিজে রয়েছেন তামিম ইকবাল ও এনামুল হক।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। তার দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। গুটিয়ে গেছে ১২৮ রানে।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সফরকারী অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নাকাল হয়েছে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৫২ রান করেছেন হ্যামিল্টন মাসাকাদজা। এ ছাড়া টেলর ৯, সিবান্দা ৩৭ ও মারুমা ১ রান করেছেন। আর অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন স্পিনার তাইজুল ইসলাম। সব মিলে তিনি নিয়েছেন ৪টি উইকেট। এ ছাড়া সাকিব আল হাসান ৩টি ও জুবায়ের হোসেন পেয়েছেন ২টি উইকেট।

যথারীতি স্কোয়াডের বাইরে রয়েছেন বাংলাদেশের মুমিনুল হক, রুবেল হোসেন ও ইমরুল কায়েস। তবে প্রথমবারের মতো ওয়ানডে দলে যুক্ত হয়েছেন সৌম্য সরকার।

৫ ম্যাচ ওয়ানডে সিরিজ এরই মধ্যে ৪-০ তে জিতে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকাবল, এনামুল হক, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবুল হাসান, তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন।

জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদাজ, ভুসি সিবান্দা, ব্রেন্ডন টেলর, সলোমন মিরে, টিমিয়েন মারুমা, টিনাশে পানিয়াঙ্গারা, টেন্ডাই চাতারা, জন এনউম্বু ও টাফাডজওয়া কামুঞ্জোজি।

কেএইচ