যুক্তরাষ্ট্রের ফুটবল দল জুনের মাঝামাঝি সময়ে যখন ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে, তখনো অধিকাংশ অ্যামেরিকান বুঁদ হয়ে থাকবেন রাগবি কিংবা বেসবলের খবরে৷
বিশ্বকাপ সামনে রেখে রয়টার্স-ইপসোস যুক্তরাষ্ট্রে একটি জনমত জরিপ চালিয়েছে, যাতে প্রতি তিনজন অ্যামেরিকানের মধ্যে দু'জনই বলেছেন, এই টুর্নামেন্টে কি হলো – তা নিয়ে তাদের আগ্রহ নেই৷ মাত্র সাত শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা প্রতিটি ম্যাচ উপভোগ করতে চান৷
‘সুপার পাওয়ার' যুক্তরাষ্ট্রে ফুটবলকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে বিশ্বকাপের আয়োজন হয়েছিল – তাও ২০ বছর হয়ে গেল৷ তার দুই বছর পর সেখানে শুরু হয় পেশাদার ফুটবল টুর্নামেন্ট – ‘মেজর লিগ সকার'৷ এই দুই দশকে অ্যামেরিকায় ফুটবলের জনপ্রিয়তা যে বেড়েছে তার প্রমাণ মেলে লিগে অংশগ্রহণকারী দলের সংখ্যা হিসাব করলেই৷ শুরুতে ১০টি দল নিয়ে শুরু হলেও এখন তা বেড়ে ১৯টিতে দাঁড়িয়েছে৷
সাম্প্রতিক বছরগুলোতে ডেভিড বেকহ্যাম ও থিয়েরি অঁরির মতো তারকা খেলোয়াড়ের অংশগ্রহণও এই লিগকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছে৷ নিউ ইয়র্ক ইয়াংকির সঙ্গে মিলে ইংলিশ প্রিমিয়ার লিগের সফল দল ম্যানচেস্টার সিটি ইতোমধ্যে গঠন করেছে নতুন দল ‘নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাব', যারা আগামী বছরই এ লিগে খেলতে নামবে৷
ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক বেকহ্যামের তত্ত্বাবধানে গড়ে উঠছে মিয়ামির আরেকটি দল, যারা মেজর লিগে খেলতে আগ্রহী৷ কিন্তু বিশ্বকাপকে অ্যামেরিকান ফুটবলের ‘সুপার বোল' বা বেসবলের ওয়ার্ল্ড সিরিজের মতো জনপ্রিয় করতে হলে যুক্তরাষ্ট্রের মাটিতে আরো অনেক পথ গড়াতে হবে ফুটবলকে৷
রয়টার্স-ইপসোস জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮৬ শতাংশ অ্যামেরিকান বলেছেন, তারা ফুটবল বিশ্বকাপ সম্পর্কে প্রায় কিছুই জানেন না৷ দুই তৃতীয়াংশের বেশি অ্যামেরিকান জানেন না – এবারের বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি৷
৪৮ বছর বয়সি হোসে ভারগাস যুক্তরাষ্ট্রর হিউস্টনে বসবাস করছেন ২০০৩ সাল থেকে৷ এবার সবগুলো খেলা টেলিভশনে দেখার সুযোগ হয়ত তিনি পাবেন না, তবে নিজের দেশ কলোম্বিয়ার প্রতি তার সমর্থন ঠিকই থাকবে৷
সেন্ট্রাল মিডফিল্ডে অসাধারণ দক্ষতা ঘানার এই ফুটবলারের৷ ২৫ বছর বয়সি এই খেলোয়াড় তাই মাঠে হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের বিভীষিকা৷ ২০১০ সালের মতো ঘানা যদি তাদের সেরাটা দিতে পারে, এক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখবেন আসামোয়া৷
হোসে ভারগাস জানান, তার স্প্যানিশ ভাষাভাষি বন্ধুদের মধ্যেই ফুটবল বেশি জনপ্রিয়৷ তাঁর ভাষায়, ফুটবল এমন একটি খেলা – ইউরোপ আর ল্যাটিন অ্যামেরিকার মানুষই যেটি বেশি দেখে৷
এবারের বিশ্বকাপসহ ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফিফা আয়োজিত সব ফুটবল ম্যাচ ইংরেজি ভাষায় সম্প্রচারের জন্য ২০০৫ সালে ১০ কোটি ডলারে স্বত্ত্ব কিনেছিল এবিসি এবং ইএসপিএন৷ অথচ স্প্যানিশ লিগ সম্প্রচারের স্বত্ত্ব পেতে ইউনিভিশনকে দিতে হয়েছে সাড়ে ৩২ কোটি ডলার৷
যুক্তরাষ্ট্রে বসবাসরত হিস্পানিকদের এক তৃতীয়াংশ জরিপে বলেছেন, তারা ব্রাজিল বিশ্বকাপের দিকে পুরো মাত্রায় নজর রাখবেন৷ ২০১০ সালের পরিসংখ্যান সুমারি অনুযায়ী, হিস্পানিকদের সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৬ শতাংশ৷
গত ৭ থেকে ১১ এপ্রিল ১ হাজার ৪১৬ জন প্রাপ্তবয়স্ক অ্যামেরিকানের ওপর এই জরিপ চালায় রয়টার্স-ইপসোস৷ এই জরিপে অংশ নেয়া ফিনিক্সের বাসিন্দা কেলি কোসিন্যু জানান, স্কুলে ফুটবল খেললেও কলেজে বৃত্তি পেতে সুবিধা হবে ভেবে পরে তিনি ভলিবলে মনোযোগ দিয়েছিলেন৷ এবারের বিশ্বকাপ নিয়ে তারও খুব বেশি আগ্রহ নেই৷
‘‘ফুটবল খেলাটা এখানে সবাই সেভাবে ফলো করে না৷ বাস্কেটবল আর বেইসবলকেই ‘অল-অ্যামেরিকান' খেলা বলে মনে করা হয়।" সূত্র: ডয়চে ভেলে
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
বিশ্বকাপ এবার কোথায়, জানে না দুই-তৃতীয়াংশ আমেরিকান
যুক্তরাষ্ট্রের ফুটবল দল জুনের মাঝামাঝি সময়ে যখন ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে, তখনো অধিকাংশ অ্যামেরিকান বুঁদ হয়ে থাকবেন রাগবি কিংবা বেসবলের খবরে৷
মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন রোমেরো
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা ষড়যন্ত্রতত্ত্ব। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ডিফেন্ডার।
সূচি ঘোষণা বাংলাদেশ-নেপালে হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর। ১৬টি দলের অংশগ্রহণে মোট ৪১টি ম্যাচের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মেয়েরা উদ্বোধনী দিনেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ হবে বৃহস্পতিবার, ১ অক্টোবর। কেপটাউনে এই অনুষ্ঠান করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন হচ্ছে। একই দিনে ম্যাচের টিকিটও ছাড়া হবে।
তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনায় তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন প্রকাশ করে তিন সদস্যের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কারণেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি।














