জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশীপ ফুটবলের বাছাই পর্বের লড়াই শুরু করেছে বাংলাদেশের তরুণীরা। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জর্ডানকে ১-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচটিতে খেলার শুরু থেকে দু'দলই সমান তালে লড়াই করে আসছিল। কিন্তু বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর খেলার ৭০ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। সেখান থেকে গোল করতে ভুল করেননি সানজিদা।
শেষ দিকে স্বাগতিকরা আরো কয়েকটি আক্রমণ করে। কিন্তু গোলের দেখা পায়নি। তবে নিজেদের গোলপোস্ট নিরাপদ রেখেছে। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজ বাহিনী।
জেডআই





