লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে থেকে ভিয়ারিয়ালের বিপক্ষে রোববার রাতে মাঠে নেমেছিল বার্সেলোনা। এবার হারের উপক্রম হয়েছিল দলটির। দুই বারই পিছিয়ে পড়েছিল তারা। তবে শেষ পর্যন্ত অনেক কষ্টে ৩-২ গোলের জয় পেয়েছে দলটি।
এই জয়ের পর রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ২১ ম্যাচে তাদের পযেন্ট ৫০। আর শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ২০ ম্যাচে ৫১ পয়েন্ট অর্জন করেছে। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৭।
এদিন নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলার ৩০ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। চেরিশিউর গোলে লিড নেয় সফরকারী ভিয়ারিয়াল।
তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহুর্ত ব্রাজিলীয় তারকা নেইমারের গোলে সমতায় ফেরে কাতালানরা।
বিরতির পর ষষ্ঠ মিনিটে আবার পিছিয়ে যায় কোচ লুইস এনরিকের শিষ্যরা। টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকা ভিয়ারিয়ালের হয়ে এবার গোলটি করেন ভেইটো।
তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৩ মিনিটে এই গোলটি শোধ করে দেন বার্সার রাফিনাহ।
এর দুই মিনিটের মাথায় আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি গোলে লিড বার্সেলোনা। তার এই গোলের পর দুই দলের কেউই গোল করতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ লুইস এনরিকের শিষ্যরা।
জেডআই





