নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সালমা বাহিনীর প্রথম জয়।  

সোমবার (৪ জুন) কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে টুর্নামেন্টের ৪র্থ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে বিসমাহ মারুফের দলকে ব্যাটিংয়ে পাঠান বাঘিনীদের দলপতি সালমা।  

জাহানারা-খাদিজা-নাদিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতেই জিতে যায় বাংলাদেশ।  

দলের পক্ষে শামীমা ও নিজার সুলতানা ৩১ এবং ফাহিমা ২৩ রান করেন। নাহিদা ২টি এবং সালাম, ফাহিমা ও রুমানা প্রত্যেকে একটি করে ইউকেট নেন।

ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার উঠেছে শামীমার হাতেই।  

এমবি