বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা।
এর আগের ম্যাচে সাকিবের দল বরিশালের কাছে ৪ উইকেটে হেরে যায় মিরাজের চট্টগ্রাম।
আজ দ্বিতীয় দিনে মুখোমুখি কুমিল্লা ও সিলেট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে বেলা সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য গেছে কুমিল্লার অনুকুলে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
ব্যাট হাতে নামবেন মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
এমআর





