রাশিয়ার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মাঠে লড়ছে ব্রাজিল ও বেলজিয়াম। কাজানে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি।

বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে একবারই-যেখানে জয় ব্রাজিলের। এ ম্যাচের আগে ব্রাজিলের অবশ্য একটা খারাপ খবর সঙ্গী হয়েছ। সুইসদের বিপক্ষে ম্যাচের পর চোট পাওয়া দানিলোর বিশ্বকাপ শেষ হয়ে গেছে। যিনি পরের ৩টি ম্যাচ থেকে ছিলেন দর্শক হয়ে। তবে চোটের কারণে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ মিস করা মার্সেলো ফিরছেন বলে নিশ্চিত করেছেন কোচ তিতে। 

এদিকে প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০তে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্স।  

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে থেকেই সবচেয়ে বড় ফেভারিটের তকমা ছিল ব্রাজিলের গায়ে। কিন্তু গ্রুপ পর্বে দলটির খেলা মন ভরাতে পারেনি কারো। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে আবার পাল্টে গেছে সব। চিরচেনা ব্রাজিলেরই দেখা মিলেছে। সেই ব্রাজিল স্বপ্নের মিশনে সেমি ফাইনালে উঠার পথে পাচ্ছে বেলজিয়ামকে। সোনালি প্রজন্মের বেলজিয়াম দলটাও আবার এখন পর্যন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

বিশ্বকাপের চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন বলা যায় ব্রাজিলকে। পাঁচ-পাঁচ বার সোনা রঙা ট্রফিটা হাতে নিয়েছে দলটি। ইতিহাসে সবচেয়ে বেশি। রাশিয়ায় আসা তাদের ‘হেক্সা’ জয়ের মিশন নিয়ে। উল্টো প্রান্তে বেলজিয়ামের এই ঐতিহ্য নেই। বড় টুর্নামেন্টে ঠিক বড় দলের তকমা তারা গায়ে চড়াতে পরেনি কোনোকালে।

কিন্তু এবারের আসরে শুরু থেকেই তারা সমীহ কেড়ে নিয়েছে। আর সোনালি প্রজন্মের দুর্দান্ত সব ফুটবলারে ভর করে এখন তো বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখছে। ইডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন, রোমেরো লুকাকুর মতো দর্শক মন হরণকারী সব তারকায় ভরা দলটি।

ব্রাজিল একাদশ:

এলিসন, ফ্যাগনার, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, পাউলিনহো, ফার্নান্দিনহো, কুটিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার।

ফরমেশন: ৪-২-৩-১

বেলজিয়াম একাদশ: 

থিবাত কর্তোয়া, ভিনসেন্ট কম্পানি, ইয়ান ভার্টোঙ্গেন, টবি অ্যালডারউইয়ারল্ড, অ্যাক্সেল উইটজেল, কেভিন ডি ব্রুয়েন, ম্যারুয়েন ফেলাইনি, থমাস মিউনার, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, নাসের চ্যাডলি।

ফরমেশন: ৩-৪-৩ 

এমবি