বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের কাছে ২৯ রানে ধরাশায়ী হলো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৩ ওভার ৩ বল খেলে সব উইকেট হারিয়ে ২০২ রান।
নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি বৃষ্টিও বাগড়া দেয়।
শেষ পর্যন্ত বৃষ্টির কারণে কার্টেল ওভারে ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে। আর পাকিস্তান ৪৬.৪ ওভারে ২২২ রান তুলে অলআউট হয়ে যায়। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য ৪৭ ওভারে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ২৩২ রান।
ম্যাচের প্রথম বলেই আউট হয়ে যান কুইন্টন ডি কক। এরপর ৬৭ রানে রাহাত আলীর বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডু প্লেসিস (২৭)। এরপর আমলাও ফিরে যান (৩৮)।
৭৪ রানের মাথায় ওয়াহাব রিয়াজের বলে ফাইন লেগে সোহেল খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন রিলে রুশো (৬)। ৭৭ রানে রাহাত আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ডেভিড মিলার (০)।
এরপর ১০২ রানের মাথায় ইরফানের বলে হুক শট খেলতে যান জেডি ডুমিনি। কিন্তু সেটা এজ হয়ে চলে যায় ওয়াহাব রিয়াজের হাতে। সেটা লুফে নিতে ভুল করেননি রিয়াজ।
১৩৮ রানের মাথায় সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডেল স্টেইন। তাকে ফেরান মোহাম্মদ ইরফান। ১৭৩ রানে রাহাত আলীর বলে আউট হন কাইল অ্যাবোট (১২)।
এর আগে, ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মিসবাহ-উল-হক। আজ তিনি ক্যারিয়ারের ৫ হাজার রান পূর্ণ করেন। ৪৯ রান করেন সরফরাজ আহমেদ। ৩৭ রান আসে ইউনুস খানের ব্যাট থেকে। ২২ রান করেন আফ্রিদি। বল হাতে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ৩ উইকেট নিয়েছেন।
দলীয় ৩০ রানের মাথায় অ্যাবোটের বলে স্টেইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আহমেদ শেহজাদ (১৮)। ৯২ রানের মাথায় রান আউটে কাটা পরেন সরফরাজ আহমেদ (৩৯)।
১৩২ রানে ডি ভিলিয়ার্সের বলে রুশোর হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইউনুস খান (৩৯)। ১৫৬ রানে অ্যাবোটের বলে আউট হন মাকসুদ (৮)। ১৭৫ রানের মাথায় মর্নে মরকেলের বলে ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওমর আকমল (১৩)।
২১২ রানে ডেল স্টেইনের বলে ক্যাচ দিয়ে আউট হন শহিদ আফ্রিদি (২২)। ২১২ রানেই ইমরান তাহির এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়াহাব রিয়াজকে (০)। ২১৮ রানে ডেল স্টেইনের বলে মারতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে মর্নে মরকেলের হাতে ধরা পড়েন মিসবাহ (৫৬)।
২২১ রানে স্টেইনের বলে লং অফে ইমরান তাহিরের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন রাহাত আলী (১)। ২২২ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন সোহেল খান।
আগের দুটি ম্যাচে খারাপ করায় দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের ওপেনার নাসির জামশেদ। এর আগে চার ম্যাচে তিনটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, চার ম্যাচের দুটি জয়ের সঙ্গে দুটি পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে পাকিস্তান।
এসএইচ





