কলম্বিায়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও বলেছেন, হাঁটুর গুরুতর ইনজুরি সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে অংশগ্রহনের ব্যাপারে আশাবাদী তিনি।
২৮ বছর বয়সী ওই তারকা মোনাকোর হয় ফ্রেঞ্চ কাপে অংশ নেয়ার সময় গত ২২ জানুয়ারি গুরুতর ইনজুরির কবলে পড়েন। তার হাটুর লিগামেন্ট ছিড়ে যায়। একদিন পর সেখানে অস্ত্রোপাচার করা হয়।
আন্তর্জাতিক এ তারকা স্ট্রাইকার বলেন, নতুন প্রযুক্তিতে অস্ত্রোপাচারের কারণে প্রত্যাশার চেয়ে বেশী দ্রুতগতিতে তিনি সুস্থ হয়ে ওঠছেন। তিনি বলেন,‘ আশা করছি বিশ্বকাপে আমি খেলতে পারব। তবে এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।
আমি দ্রুত সেরে ওঠছি। ফিজিওথেরাপিও দারুনভাবে কাজ করছে। সেরে ওঠার এই ধারা অব্যাহত রাখতে আমি স্পেনে ফিরে যাচ্ছি।
আমার হাঁটু এখন ভালভাবেই সারা দিচ্ছে। যে কারণে আমি কাজ করার সাহস পাচ্ছি। আমি এই ভেবে খুশি যে ইতিবাচক ভাবে উন্নতি হচ্ছে। যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও আমি কিছুটা এগিয়ে আছি। তবে আমরা ভালভাবেই জানি যে দিনে দিনে এটি ভালর দিকে যাচ্ছে। যথাসময়ে মাঠে ফেরার ব্যাপারে আমি আগ্রহী এবং সে ব্যাপারে আমি মানষিকভাবেও প্রস্তুত।’