ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিসেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউ।

ম্যাচটিতে খেলার ২৭ মিনিটে গোলমুখ উন্মোচন করেন ম্যানইউ তারকা রবিন ফন পার্সি। এর পাঁচ মিনিটের মাথায় লিডকে ডাবলে নিয়ে যান রাদামেল ফ্যালকাও।

বিরতিতে যাওয়ার আগে ম্যানইউর আর কোনো খেলোয়াড়ই গোল করতে পারেনি। ৪২ মিনিটে একটি গোল করেন মরগান। কিন্তু এটি আত্মঘাতী গোল হওয়ায় ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা শেষের দিকে এগিয়ে যায়। তবে বিরতির পর কোনো গোলই পায়নি কোচ ফন গলের শিষ্যরা। বিপরীতে ৮০ মিনিটে একটি গোল শোধ করতে পারে লিসেস্টার। দরের হয়ে এই গোলটি করেন ওয়াসিলিউস্কি।

এই জয়ের ফলে ২৩ ম্যাচ ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিপরীতে এক ম্যাচ কম খেলে ৫২ ও ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষ ও দ্বিতীয় স্থানে আছে চেলসি ও ম্যানচেস্টার সিটি।

জেডআই