ভুটানের মাটিতে মারিয়া-আঁখিরা আবারও বিধ্বংসী পারফরম্যান্সে উড়ে গেল পাকিস্তান।  

আজ (৩০ সেপ্টেম্বর) চাংলিমিথাং স্টেডিয়ামে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ১৭-০ গোলে জিতেছে বাংলাদেশ।

‘বি’গ্রুপের প্রথম ম্যাচ জিতেই বাংলাদেশ জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে পরের ম্যাচে তারা খেলবে নেপালকে।

দেড় মাস আগে এই ভেন্যুতেই অসাধারণ পারফরম্যান্স করে সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দল। কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা উৎসব করা হয়নি তাদের। তার আগে গ্রুপেও পাকিস্তানের সঙ্গে দেখা হয়েছিল তাদের, যেখানে ১৪-০ গোলের উড়ন্ত জয় পেয়েছিল বাংলাদেশ।  

এমবি