টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গ্রুপ-১ এ নেটরান রেটে পয়েন্ট টেবিলে তিনে থাকা অজিদের জয়ের বিকল্প নেই। অস্ট্রেলিয়ার জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। সেমিফাইনালের লড়াইয়ে অজিদের বেশ ভালো ব্যবধানেই জিততে হবে। তবে আফগানিস্তানের জন্য ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। সুপার টুয়েলভে জয়হীন দলটি জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায়। এর আগে টসে জিতে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেইড ওভালে দুই দলের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এই ম্যাচে অস্ট্রেলিয়া বড় পরিবর্তন নিয়েই মাঠে নেমেছে। অধিনায়ক অ্যারন ফিঞ্চকেই একাদশ থেকে ছেঁটে ফেলেছে তারা। এ ছাড়াও আরও দুটো পরিবর্তন আছে একাদশে।
অস্ট্রেলিয়া একাদশ: ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা ও জশ হাজেলউড।
আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান ঘানি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, দারভিশ রাসুলি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, নবিন-উল-হক, ফজল হক ফারুকি।
এবিএস





