বিশ্বকাপে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৪ উইকেটে জয় পেয়েছে তারা।
শনিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আফগানিস্তানের ২৩২ রানের জবাবে ৪৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
জয় নিয়ে মাঠ ছাড়লেও শুরুতে সমর্থকদেরকে হতাশ করেছিল আফগানিস্তান। দলের রানের খাতা খোলার আগে উদ্বোধনী ওভারে দাওলাত জাদরানের শেষ বলে এলডিবডব্লিউ'র ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান ওপেনার লাহিরু থিরিমান্নে।
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শাপুর জাদরানের শিকারে পরিণত হন আরেক ওপেনরা তিলকারত্নে দিলশান। ২ রানে দুই উইকেট হারানো লঙ্কানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। সাঙ্গাকারা (৭) ও করুনারত্নে (২৩) বিদায় নিলে মাত্র ৫১ রানে চার উইকেট হারায় শ্রীলঙ্কা।
এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেল জয়াবর্ধনে ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ধীরে ধীরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা। ৪৪ রান করে ম্যাথুস রান আউটের ফাঁদে পড়লে শেষ হয়ে যায় তাদের ১২৬ রানের জুটি।
হাফ-সেঞ্চুরির আগে ম্যাথুস বিদায় নিলেও জয়াবর্ধনে বিদায় নিয়েছেন ১০০ রান করে। ১২০ বলে ৮টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি।
এরপর ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন থিসারা পেরেরা। তার সঙ্গে ৯ রান নিয়ে অপরাজিত ছিলেন মেন্ডিস।
আফগানিস্তানের বোলার হামিদ হাসান সর্বোচ্চ তিনটি উইকেট পান।
এর আগে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। খেলতে নেমে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিংকরেছে আফগানিস্তান। হাফ-সেঞ্চুরি করেছেন আজগর স্টানিকজাই। হেরাথের বলে আউট হওয়ার আগে ৮০ বলে ৫৪ রান করেছেন এই ক্রিকেটার।
এ ছাড়া সামিউল্লাহ ৩৮, আশরাফ ২৮ ও জাভেদ আহমেদি ২৪ রান করেরেছন। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ৩টি করে উইকেট পেয়েছেন লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ২৩২/১০, ওভার ৫০ (আজগর ৫৪, সামিউল্লাহ ৩৮, আশরাফ ২৮, জাভেদ ২৪, নবী ২১; মালিঙ্গা ৩/৪১, ম্যাথুস ৩/৪১)
শ্রীলঙ্কা : ২৩৬/৬, ওভার ৪৯.২ (জয়াবর্ধনে ১০০, ম্যাথুস ৪৪, থিসারা ৪৭*, করুনারত্নে ২৩; হামিদ ৩/৪৫)
ফল : শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা : মাহেলা জয়াবর্ধনে
জেডআই





