মাত্র আট রানে ফিরে গেলেন হাফিজ। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে চার ওভার যেতে না যেতেই মোহাম্মদ শহীদের বলে মুশফিকের তালুবন্দী হন পাকিস্তানের এই ব্যাটিং অস্ত্র।

আট ওভার শেষে এক উইকেটে হারিয়ে পাকিস্তানের দলীয় সংগ্রহ ২৬ রান। ব্যাটিংয়ে আছেন আজহার আলী ৮ (১৪) এবং সামি আসলাম ৮ (১৯)।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

খুলনা টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে বাদ পড়া পেসার রুবেল হোসেনের জায়গায় খেলবেন শাহাদাত হোসেন রাজীব।

পাকিস্তান দলেও একটি পরিবর্তন এসেছে। জুলফিকার বাবরের বদলে দলে ঢুলেছেন ইমরান খান।

কেএইচ