অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া এবারের এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতে হবে বলে দারুণ হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আর সে কারণেই টুর্নামেন্টটি শুরুর আগে সাকিবের তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি কমানোর জন্য বিসিবির নিকট অনুরোধ করেছেন মুশফিক।
রোববার ঢাকা সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, সাকিব অপরাধ করায় শাস্তি পেয়েছে। এটা নিয়ে আমাদের কোন আপত্তি নেই। তবে এশিয়া কাপের জন্য, দেশের ক্রিকেটের জন্য, দলের ভালোর জন্য- আমরা বিসিবি সভাপতি নাজমুল হামান পাপনের কাছে সাকিবের শাস্তি কমাতে এ আবেদন জানাচ্ছি।
আগামী ২৬ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু অভিযাত্রা শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। তাই টুর্নামেন্ট মাঠে গড়ানোর পূর্বে সাকিবের শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিক বলেন, সাকিব দলে থাকলে আমাদের দেশের ক্রিকেটের জন্য মঙ্গল হয়। তাছাড়া তামিম চোটের কারণে বাদ পড়েছে। আমি নিশ্চিত নই যে কিপিং করতে পারব কি না। মাশরাফি ভাইও ইনজুরি সমস্যায় ভুগছেন। তাই দলের কথা বিবেচনা করেই এই অনুরোধ করছি আমি।
সাকিবের শাস্তি কমালে ভবিষ্যতে তা কোন নেতিবাচক প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, আমরা ব্যক্তি সাকিবের জন্য আবেদন করছি না। এশিয়া কাপে দল যেন ভালো করে সেই কথা চিন্তা করেই এই আবেদন। অন্য কোন উদ্দেশ্য নয়। তবে এটা সম্পূর্নভাবে বিসিবির সিদ্ধান্তের একটি বিষয়। সাকিব ছাড়া বাংলাদেশ খেলতে পারবে কি না- বিষয়টিতে মুশি বলেন, সাকিব থাকলে তা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। কেননা সে না থাকলে তার জায়গায় দুই জনকে খেলাতে হয়। কিন্তু সে না থাকলেও মাঠে নামার জন্য প্রস্তুত আমরা।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
সাকিবের শাস্তি কমাতে বিসিবির কাছে মুশফিকের অনুরোধ
অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া এবারের এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতে হবে বলে দারুণ হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আর সে কারণেই টুর্নামেন্টটি শুরুর আগে সাকিবের তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি কমানোর জন্য
তাহসিফের লাশ উদ্ধারে জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্বে শিথিলতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ট্রাইব্যুনালে জুলাইযোদ্ধার জবানবন্দি কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান
জুলাই বিপ্লবে কারফিউ জারি করে ছাত্রজনতার ওপর গণহত্যা চালানোর ঘটনায় পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাড্ডায় গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা হান্নান মিয়া। অপর দুজন হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অপরাধ হলে শাস্তি আমি পাব, ছেলে কেন?
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা।
শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনা কিসের বার্তা?
সরকার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরে আন্দোলনে অংশ নেওয়ার পর সাময়িক বরখাস্তসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এমন ২০ জন কর্মকর্তার শাস্তি মওকুফ করার পর এটি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।















