[b]সেভিয়া:[/b] ফিফা ব্যালন ডি'অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো গোলের সূচনা করছেন, চোট নিয়ে দীর্ঘ দিন মাঠের বাহিরে থাকা গ্যারেথ বেল গোলের দেখা পেয়েছেন, করিম বেনজেমা মাদ্রিদের হয়ে নিজের শততম গোল পূর্ণ করছেন। তাদের সঙ্গে ডি মারিয়া ও মোরাতার গোলে রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের সমান ৫০ পয়েন্ট অর্জন করেছে তারা।
শনিবার স্টেডিও বেনিতো ভিয়ামারিনে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানায় বেটিস। তাদের জালে অতিথিরা পাঁচবার বল জড়ালেও একটি গোলও শোধ করতে পারেনি স্বাগতিকরা।
খেলার ১০ মিনিটে রোনালদোকে বল পাস দেন ডি মারিয়া। গোলরক্ষককে পরাস্ত করে সেই বল জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে দেন গত সপ্তাহে ফিফা ব্যালন ডি'অর জয়ী পর্তুগীজ তারকা। মৌসুমের শুরুতে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেয়া গ্যারেথ বেল গোলের দেখা পেয়েছেন খেলার ২৫ মিনিটে।
প্রথমার্ধে কোনো গোল শোধ করতে না পারায় ২-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখে বেটিস। কিন্তু ইনজুরি টাইমে গোল করে গোলসংখ্যা বৃদ্ধি করেছেন করিম বেনজেমা। রিয়ালের হয়ে এটি তার ১০০তম গোল।
দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৬২ মিনিটে ডি মারিয়ার গোলের পর ৯০ মিনিটে শেষ গোলটি করেন মোরাতা।
এই জয়ের পর ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ কম খেলে প্রথম ও তৃতীয় স্থানে আছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
খেলা
সহজ জয়ে পয়েন্ট সমতায় রিয়াল
সেভিয়া: ফিফা ব্যালন ডি'অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো গোলের সূচনা করছেন, চোট নিয়ে দীর্ঘ দিন মাঠের বাহিরে থাকা গ্যারেথ বেল গোলের দেখা পেয়েছেন, করিম বেনজেমা মাদ্রিদের হয়ে নিজের শততম গোল পূর্ণ করছেন। তাদের সঙ্গে ডি মারিয়া ও মোরাতার গোলে রিয়াল বেটিসের বিপক্ষে





