২০১৫ সালে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপ ক্রিকেটর জন্য ২৫ সদস্যবিশিষ্ট ম্যাচ কর্মকর্তা ও আম্পায়ারের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৭৩ দিনের এই মেগা ক্রিকেট টুর্ণামেন্টটি যৌথভাবে আয়োজন করছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যেটি ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৯ মার্চ।
দুই দেশের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সর্বমোট ৪৯টি ম্যাচ। ভেন্যুগুলোর মধ্যে ৭টি অস্ট্রেলিয়ায় এবং ৭টি নিউজিল্যান্ডে।
অস্ট্রেলিয়ার ভেন্যুগুলো হচ্ছে এডিলেড, ব্রিসবেন, ক্যানবেরা, হবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি। নিউজিল্যান্ডের ভেন্যুগুলো হচ্ছে অকল্যান্ড, ক্রাইসচার্চ, ডুনেডিন, হ্যামিল্টন, নেপিয়ার, নেলসন ও ওয়েলিংটন।
টুর্নামেন্টের জন্য ঘোষিত হয়েছেন ৫জন ম্যাচ রেফারির নাম। এরা হলেন ডেভিড বুন (অস্ট্রেলিয়া), ক্রিস ব্রড (ইংল্যান্ড), জেফ ক্রো (নিউজিল্যান্ড) এবং রঞ্জন মাদুগালে ও রোশন মহানাম (শ্রীলংকা)।
এলিট প্যানেল আম্পায়ার: আলিম দার (পাকিস্তান), বিলি বাউডেন (নিউজিল্যান্ড), ব্রুস অক্সানফোর্ড (অস্ট্রেলিয়া), ইয়ান গুল্ড (ইংল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলংকা), ম্যারাস ইরাসমাস (দ.আফ্রিকা), নাইজেল লং (ইংল্যান্ড), পল রাফায়েল (অস্ট্রেলিয়া), রিচার্ড লিংগর্ত (ইংল্যান্ড), রিচার্ড কাটেলব্রগ (ইংল্যান্ড) এবং রড টাকার ও স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া)।
আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার: জন ক্লয়েট (দ.আফ্রিকা), সাইমন ফ্রে (অস্ট্রেলিয়া), ক্রিস গিফিনি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), রানমোর মার্টিনেজ (শ্রীলংকা), রুচিরা পাল্লিয়াগুরু (শ্রীলংকা), রাবি সুন্দরম (ভারত) ও জোয়েল উইলসন (ওয়েস্টইন্ডিজ)।
এদের মধ্যে বিশ্বকপ জয়ী তারকারা হলেন বুন (১৯৮৭), ধর্মসেনা ও মহানামা (১৯৯৬) ও রাফায়েল (১৯৯৯)।
আইসিসি’র ক্রিকেট বিষয়ক জেনারেল ম্যানেজার জিওফ এলার্ডিচ, চিফ ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে, সাবেক খেলোয়াড়, কোচ, আম্পায়ার ও বর্তমানে ধারাভাষ্যকার ডেভিড লয়েড ও সাবেক এলিট প্যানেল আম্পায়ার শ্রিনিবাস ভেংকটরাঘবনের সমন্বয়ে গঠিত নির্বাচক প্যানেল এই নামগুলো চূড়ান্ত করেন।
জেডআই





