আগামী মার্চে বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ একটি দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। আইসিসি’র এ ইভেন্টের প্রস্তুতি হিসেবে বর্তমানে ক্যারিবীয় সফরে থাকা দলটিই অপরিবর্তিত রেখেছে নির্বাচকরা।
মানসিক অবসাদের কারণে অলরাউন্ডার জন মুনিকে দলে বিবেচনা করা হয়নি। আর অভিজ্ঞ স্টেন্ট জনস্টন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
উইলিয়াম পোর্টার ফিল্ডের নেতৃত্বাধীন ১৫ সদস্যে দলে নতুন মুখ মাত্র দু’টি লেগ স্পিনার এন্ডি ম্যাকব্রিন এবং পেসার ক্রেইগ ইয়ং।
পোর্টারফিল্ড বলেন, ‘এই দলটি বেশ অভিজ্ঞ। দলের অধিকাংশ সদস্যই ইতোপূর্বে বিশ্বকাপ খেলেছে।’
‘দলে কয়েকটি নতুন মুখও আছে এবং তাদের নব উদ্যম আমাদের সতেজ রাখতে সহায়ক হবে। যদিও ২০১৩ সালটা আমাদের খুব ভাল যায়নি। তবে ২০১৪ সালে ভাল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ- কাংখিত লক্ষ্য অর্জনে আমরা পিছ পা হব না।
‘আইরিশ ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আর কেবলমাত্র কোন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেই সন্তুষ্ঠ থাকতে চাই না। আমরা এখানে ম্যাচ জিততে এবং র্যাং কিংয়ে ওপরের দিকে উঠতে চাই।’
একই গ্রুপে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ড। সিলেট স্টেডিয়ামে ১৭ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম (পার্টারফিল্ড (অধি:), অ্যালেঞ্জ কুসাক, জর্জ ডকরেল, অ্যাড জয়সি, অ্যান্ডি ম্যাকব্রিন, টিম মুরতাগ, কেভিন ও’ব্রিয়েন, নিয়াল ও’ব্রিয়েন, অ্যান্ড্রু পয়েন্টার, ম্যাক্স সোরেনসেন, জেমস শ্যানন, পল স্টারলিং, স্টুয়ার্ট, [b]থম্পসন, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়ং।[/b]