এখনও শতভাগ ফিট নন।দৌড়ঝাঁপে সামান্য সমস্যা হচ্ছে।তবু নেইমারকে নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল।

সুইজারল্যান্ডের বিপক্ষে সেরা একাদশই দিয়েছেন তিতে। সংশয় থাকলেও নেইমারকে্ সেখানে রেখেছেন তিনি। তার মানে শুরু থেকেই ফুটবল বরপুত্রের জাদু দেখতে পাচ্ছেন ভক্ত-সমর্থকরা।

সুইসদের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে একাদশ সাজিয়েছেন ব্রাজিল কোচ। যেখানে মাঝমাঠে নেতৃত্ব দেবেন ফিলিপে কুতিনহো। তাকে সমর্থন যোগাবেন ক্যাসেমিরো ও পওলিনহো।

প্রিয় লেফট উইংয়ে আছেন নেইমার। রাইট উইংয়ে দায়িত্ব পেয়েছেন উইলিয়ান। গোল করার গুরুদায়িত্ব বর্তেছে গ্যাব্রিয়েল জেসুসের ওপর।

রক্ষণ সামলাবেন চারজন-থিয়াগো সিলভার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে আছেন মিরান্দা। লেফট ব্যাক মার্সেলো এবং দানিলো থাকছেন রাইট ব্যাকে। গোলপোস্টের নিচে আছেন ভরসার প্রতীক অ্যালিসন।

ব্রাজিল একাদশ: অ্যালিসন, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো,দানিলো,পওলিনহো, ক্যাসেমিরো, কুতিনহো,নেইমার,উইলিয়ান ও গ্যাব্রিয়েল জেসুস।

এমআর