আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। বুধবার সিলেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে ব্রেন্ডন টেইলরের দল।
টস জিতে প্রথমে ব্যাট হাতে মাঠে নামে নেদারল্যান্ডস। টম কুপারের অপরাজিত ৭২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে তারা। জবাবে শেষ বল পর্যন্ত খেলে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে তারা। ফলে ৫ উইকেটে জয় পায় দলটি।
দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে নিয়ে ৬২ রানের জুটি গড়ে তোলেন ওয়ানডাউনে মাঠে নামা ব্রেন্ডন টেইলর। ৪৩ রান করে আউট হন মাসাকাদজা। ৪৯ রান করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান টেইলর। এছাড়া সীন উইলিয়ামসের ২৬ রান উল্লেখযোগ্য।
এর আগে শুরুতে ব্যাট করতে নামলেও শুরুটা ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। মাত্র ১ রানে প্রথম উইকেট হারানোর পর ৩৫ রানেই শেষ ৪ উইকেট। এরপর বেন কুপারকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন টম কুপার। তাদের জুটি থেকে আসে ৫২ রান। বেন কুপার ২০ রান করে সাজঘরে ফিরে গেলেও ৭২ রান নিয়ে অপরাজিত থাকেন টম কুপার। তার সঙ্গে ১৪ রান নিয়ে খেলা শেষ করেন মুদাচ্ছের বুখারী। জিম্বাবুয়ের বোলার উৎসিয়া সর্বোচ্চ দুটি উইকেট পান।
খেলা
বিশ্বকাপে জয় পেল জিম্বাবুয়ে
আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। বুধবার সিলেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেটে





