বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে বুধবার মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগং ভাইকিংস ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি। ১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স।

ব্যাট হাতে রংপুরের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। তিনি শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এ সময়ের মধ্যে ৫২টি বল মোকাবেলা করে ১১টি চার ও ৩টি ছক্কার সমন্বয়ে ৮০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গে মোহাম্মদ মিথুন ১২ রানে অপরাজিত থাকেন। সৌম্য সরকার ২৩ রান করে আউট হন।

তার আগে চিটাগং ভাইকিংসের ইনিংসে ব্যাট হাতে ডোয়াইন স্মিথ (১০), তামিম ইকবাল (১১), এনামুল হক বিজয় (২৫), জহুরুল ইসলাম (৩), মোহাম্মদ নবী (৫), শোয়েব মালিক (৩০), জাকির হাসান (৯), নাজমুল হোসেন মিলন (১১), তাসকিন আহমেদ (১) ও তাইমাল মিলস ৫ রান করেন।

বল হাতে রংপুর রাইডার্সের সোহাগ গাজী ও রিচার্ড গ্লিসন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন আরাফাত সানী, শহিদ আফ্রিদি ও রুবেল হোসেন।

প্রথম ম্যাচে কুমিল্ল ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করেছিল চিটাগং। জয় পেয়েছিল। আজও টস হেরে ব্যাট করে। তবে আজ আর জয় পায়নি তারা।

এমই