ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করল ব্রাজিল বিশ্বকাপ। মারিও গোৎজের গোল দিয়ে এই বিশ্বকাপ ১৭১ গোল পূর্ণ করল। যা ১৯৯৮ বিশ্বকাপের ১৭১ গোলের রেকর্ড স্পর্শ।
রোববার রাতে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা- জার্মানি। এই ম্যাচে ১১৩ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে পূর্বের রেকর্ড স্পর্শ করে বিশ্বকাপ। এ ম্যাচে আর একটি গোল হলেই বিশ্বকাপের কোনো আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ত বিশ্বকাপ।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৭১টি গোল হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। বিশ্বকাপের কোনো আসরে সর্বাধিক গোলের ওই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে দরকার ছিল মাত্র ২টি গোল।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





