টেস্ট ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে বাংলাদেশ ক্রিকেট দল ৩-০ -তে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

আজ ১৭ নভেম্বর সোমবার এ অভিনন্দন জানায়।

তিনি বলেন, আমরা আশা করি বিজয়ের এই ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশ দল ভবিষ্যতেও বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে। আমরা বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যে গর্বিত। আমি বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতি ও সাফল্য কামনা করছি। ”

এসএইচ