আসন্ন আইসিসি বিশ্বকাপ-২০১৫'তে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বোর্ড সভায় তাকে এ দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া সভায় বিসিবির বিভিন্ন কমিটিতেও পরিবর্তন এনেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাইমুর রহমান দুর্জয়। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আরেক সাবেক ক্রিকেটার আকরাম খানকে।
সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে গাজী গোলাম দস্তগীর ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে হানিফ ভুঁইয়া দায়িত্ব পেয়েছেন।
জেডআই





