দুর্বল আলমেরিয়ার কাছে হারার উপক্রম হয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। অবশ্য শেষ ১৭ মিনিটের ঝলকে ম্যাচ জিতে নিয়েছে লিওনেল মেসিরা। লু্ই সুয়ারেজের যোগান দেওয়া বলে নেইমার ও জর্ডি আলবা গোল করেছেন; বার্সালোনা ম্যাচ জিতেছে ২-১ গোলে।
স্প্যানিশ লা লিগা ফুটবলের খেলায় শনিবার রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও আলমেরিয়া। ম্যাচের ৩৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফরাসি ফুটবলার থিয়েভি বিফোমের গোলে এগিয়ে গেছে স্বাগতিক আলমেরিয়া। এই গোল শোধ দিতে ৭৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। অবশেষে সুয়ারেজের বানিয়ে দেওয়া বল আলমেরিয়ার জালে জড়িয়ে বার্সাকে সমতায় ফিরিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
৮২ মিনিটে ফের গোলের উৎস বানিয়ে দিয়েছেন সুয়ারেজ। তার বানিয়ে দেওয়া বল এবারে আলমেরিয়ার জালে জড়িয়েছেন জর্ডি আলবা।
অবশ্য এই ম্যাচে আরও বড় ব্যবধানেই জয় পেতে পারত বার্সেলোনা। কিন্তু দু’বার আলমেরিয়ার গোলপোস্টে লেগে গোল বঞ্চিত হয়েছে বার্সা।
এএইচ





