ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের। তার পরিবর্তে দলে নেয়া হচ্ছে ইমরুল কায়েসকে।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভালে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান এনামুল। চোট মারাত্মক হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। ফলে ব্যাট করতেও মাঠে নামতে পারেননি।
পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় তার চোট দ্রুত সেরে যাচ্ছে না। ফলে বিশ্বকাপে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি।
এনামুলের পরিবর্তে দলে নেয়া হচ্ছে আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। দলের সঙ্গে জোট দিতে বৃহস্পতিবার রাতেই ঢাকা ছাড়ছেন তিনি।
বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচে এখনও বাংলাদেশের দুই ম্যাচ বাকি আছে। আগামী ৯ মার্চ সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে তারা। এরপর ১৩ তারিখ সকাল ৭টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপে চার ম্যাচ খেলে দুটি জয়ের সঙ্গে একটি ড্র ও একটি হারে পাঁচ পয়েন্ট অর্জন করেছে। এখন ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে তাদের।
জেডআই





