লা লিগায় পর পর দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে শীর্ষ স্থান থেকেও ছিটকে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে গ্যারেথ বেলের জোড়া গোলে লিগে জয়ের ধারায় ফিরেছে দলটি।
রোববার নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৫৭ ও ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ভ্যালেন্সিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিন খেলার ১৮ মিনিটে রিয়ালকে লিড এনে দেন গ্যারেথ বেল। ৪০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। সেই সঙ্গে দলের লিডকে ডাবলে নিয়ে যান তিনি।
বিরতির আগে দুটি গোল করতে পারলেও দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি তারা। এদিকে সফরকারী লেভান্তেও কোনো গোল শোধ করতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
জেডআই





