আন্তর্জাতিক টেনিস ক্যারিয়ারে ১০০০তম জয় পেলেন শীর্ষ বাছাই রজার ফেদেরার। ব্রিসবেন আন্তর্জাতিক শিরোপা নির্ধারণী ম্যাচে মিলোস রাওনিককে পরাজিত করে এই রেকর্ড পূর্ণ করলেন তিনি।
ফাইনাল ম্যাচে কানাডিয়ান টেনিস তারকা রাওনিককে ৬-৪, ৬-৭ (২-৭) ও ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারের ৮৩তম শিরোপা নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী ফেদেরার। সেই সঙ্গে তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০০টি ম্যাচে জয় পাওয়ার রেকর্ড গড়লেন তিনি।
ফেদেরার আগে আরো জিমি কোনার্স ও ইভান লেন্ডিও হাজার ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিলেন। ইভান লেন্ডি ১৯৯২ সালে রেকর্ড গড়েছিলেন। এরপর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই রেকর্ডের মালিক হলেন সুইস তারকা।
এমন রেকর্ড গড়ার পর ফেদেরার বললেন, "বিগত কয়েক বছর ধরে আমি অনেকগুলো টেনিস ম্যাচ খেলেছি। আর তার মধ্যে ১০০০টি ম্যাচে জয় পাওয়ায় সত্যিই অনেক।"
হাজার জয় পূর্ণ হওয়া ম্যাচটি নিয়ে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা বলেন, "এতে কোনো সন্দেহ নাই যে এটা আমার জন্য একটি বিশেষ মুহুর্ত এবং আমি কখনোই এই ম্যাচের কথা ভুলব না।"
জেডআই





