বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ব্রাজিলের সাও পাওলোতে বিশ্বকাপ বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্বকাপ বিরোধী বিক্ষাভকারীরা উদ্বোধনী ভেন্যুতে যাওয়া মহাসড়কের কিছু অংশ অবরোধ করার চেষ্টা করছেন।
গ্লোভাল টিভি নেটওয়ার্কে দেখা যায়, দাঙ্গা পুলিশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করছে। প্রায় ৫০ জন বিক্ষোভকারী ওই মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছে।
পুলিশ বিক্ষোভকারীদের ওই মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে কোনো হতাহত এবং গ্রেফতারের খবর পাওয়া যায় নি।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





