পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে জাকা আশরাফকে বরখাস্ত করছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করেছেন তিনি। সেই কমিটি নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক অন্তর্বর্তীকালীন বোর্ড চেয়ারম্যান নামজা শেঠিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন।
অ্যাড-হক কমিটির ১১ সদস্যদের মধ্যে আট জনই নাজামকে ভোট দিয়েছেন। কমিটির সদস্য শাকিল শেখ গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে নতুন চেয়ারম্যান সেথির ব্যাপারটি নিশ্চিত করেছেন।
এদিকে নতুন ব্যবস্থাপনা কমিটি ও চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় সাময়িকভাবে এশিয়া কাপের দল ও কোচের নাম ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। গুঞ্জন রয়েছে আবারও পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ওয়াকার ইউনিস।
খেলা
পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে জাকা আশরাফকে বরখাস্ত করছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করেছেন তিনি।





