ক্যামব্রিজ ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে প্রথম লেগে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ক্যামব্রিজের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে কোচ ভ্যান গলের শিষ্যরা।
হুয়ান মাতা, মার্কোস রোজো ও বদলি খেলোয়াড় জেমন উইলসনের গোলে চতুর্থ রাউন্ড পার করেছে ১১ বারের চ্যাম্পিয়ন দলটি।
ম্যাচের মাত্র ২৫ মিনিটে গোল করে ম্যানচেস্টারকে লিড এনে দেন হুয়ান মাতা। এর সাত মিনিটের মাথায় লিডকে ডাবলে নিয়ে যান মার্কোস রোজো।
২-০ গোলে এগিয়ে থাকা রেড ডেভিলরা বিরতির পর আরো এক গোল পায়। খেলার ৭৩ মিনিটে এই গোলটি করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা উইলসন। বিপরীতে কোনো গোলই শোধ করতে পারেনি ক্যামব্রিজ।
জেডআই





