আইএইচএফ ট্রফি হ্যান্ডবলে জয় পেয়েছে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল। শনিবার পাকিস্তানের ফয়সালাবাদে অনুষ্ঠিত ম্যাচে ৩৫-১৯ গোলে নেপালকে উড়িয়ে দিয়েছে তারা।

বাংলাদেশের প্রমিলারা প্রথমার্ধে ১৬-১১ গোলে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পেয়েছে তারা।

তবে এদিন হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ পুরুষ দলকে। সেমিফাইনালে তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও ২৯-৩১ গোলে পরাজিত হয়েছে ইয়েমেনের কাছে। যদিও প্রথমার্ধে বিজয়ীদলকে ১৮-১৯ গোলে পিছিয়ে রেখেছিল বাংলাদেশী দলটি।

জেডআই