ব্রাজিল বিশ্বকাপে লড়তে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে এশিয়ার দল ইরান। রোববার ইরানের কোচ কার্লোস কুইরোজ এই দল ঘোষণা করেন। ইনজুরির কারণে দলে এক সদস্য বেশি রাখা হলেও আনুষ্ঠানিকভাবে দল জমা দেয়ার সময় একটি নাম বাদ দেয়া হবে।
ইরান ফুটবল ফেডারেশনের ওয়েব সাইটে প্রকাশিত দল থেকে বিস্ময়করভাবে কুইরোজ বাছাইপর্বে সেরা একাদশে খেলা পার্সেপোলিস স্ট্রাইকার মোহাম্মদ রেজা খালাতবারিকে বাদ দিয়েছেন।
ব্রাজিল বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে প্রথম রাউন্ডে ইরানের প্রতিপক্ষ দলগুলো- আর্জেন্টিনা, বসনিয়া-হারজেগোভিনা এবং নাইজেরিয়া।
কাফ ইনজুরিতে পড়া ডিফেন্ডার হাশেম বেকজাদেহর মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করায় ইরানের ২৩ সদস্যের দল ঘোষণা করতে দেরি হচ্ছিল। মন্টিনিগ্রোর বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলার সময় কাফ ইনজুরিতে পড়েন বেকজাদেহ।
আগামীকাল সোমবার চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে। তবে ফেডারেশনের সূত্রে জানা গেছে বেকজাদেহ ফিট না হলে তার পরিবর্তে মোহাম্মদ রেজা খানজাদেহ ব্রাজিল যাবেন।
ইরান দল :
গোলরক্ষক: দানিয়েল দাভারি, রহমান আহমাদি, আলিরেজা হকিকি।
ডিফেন্ডার্স: হোসেইন মাহিনি, জালাল হোসেইনি, আমির হোসেন সাদেকি, হাশেম বেকজাদেহ, মেরদাদ পুলাদি, আহমেদ আলেনেমেহ, পেজমান মন্তাজেরি, স্টেভেন বেইতাসুর, মোহাম্মদ রেজা খানজাদেহ।
মিডফিল্ডার্স: রেজা হাগিগি, আন্দ্রানিক তেইমুরিয়ান, ঘাশেম হাদাদিফার, বখতিয়ার রাহমানি, জাভেদ নেকুনাম, এহসান হাজফাই।
ফরোয়ার্ড: খসরু হেইদারি, করিম আনসারিফার্দ, রেজা গুচানেজহাদ, আলিরেজা জাহানবক্স, মাসুদ সোজাই, আশখান দেজাগহ।
ঢাকা, ১ জুন(টাইমনিউজবিডি) //জেডআই