সাঈদ আজমলের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হলেন পাকিস্তানের অল রাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার বোলিং পরীক্ষা করে দেখা গেছে, অনুমোদিত মাত্রা ১৫ ডিগ্রির চেয়ে বেশি তার হাতে বেঁকে যায়। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়টি নিশ্চিত করেছে।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে আবু ধাবিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। ফলে তাকে বোলিং পরীক্ষা দিতে বলা হয়।

গত ২৪ নভেম্বর আইসিসি অনুমোদিত ইংল্যান্ডের লাফবোরো জাতীয় ক্রিকেট পারফরম্যান্স সেন্টারের এক দশ বিশেষজ্ঞ মোহাম্মদ হাফিজের বোলিং বিশ্লেষণ করেন। ফলাফলে দেখা যায়, তার বোলিং আইসিসির নির্ধারিত সীমা অতিক্রম করে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করা হয়।

আগামী ফেব্রুয়ারিতে আইসিসি বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলে রাখা হয়েছে হাফিজকে। তার একদিন পর এমন খর প্রকাশিত হওয়ায় পাকিস্তান দলের জন্য একটা ধাক্কা হিসেবে বিবেচনা করা হয়। তবে তাকে আবার পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হতে পারে।

জেডআই