আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। কিন্তু এই বিশ্বকাপে খেলা হচ্ছে না থিয়াগো আলকানাতারার। হাঁটুর ইনজুরিতে পড়ায় দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বৃহস্পতিবার তার ইনজুরির কথা জানায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
বাম হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় গত মার্চ থেকেই তিনি খেলার বাইরে ছিলেন। ক্লাবের অনুশীলনে ফিরে সোমবার একই জায়গায় আবারো আঘাত পাওয়ায় এখন নতুন করে অস্ত্রোপচার করতে হবে ২৩ বছর এ মিডফিল্ডারকে।
ব্রাজিলের সালভাদরে বি-গ্রুপে ১৩ জুন নেদারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০১০ সালের ফাইনালেও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি স্প্যানিশ এ তারকা খেলোয়াড়।
বিশ্বকাপের জন্য মঙ্গলবার থিয়াগোসহ ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক।
গত জুলাইতে বার্সেলোনা থেকে বায়ার্নে যোগ দেন থিয়াগো। দলের তারকা খেলোয়াড়েরর এমন ইনজুরি সম্পর্কে বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেন, ‘এটা থিয়াগোর জন্য সত্যিই একটা দু:সংবাদ। তার জন্য সত্যিই আমরা দু:খিত।’
‘সে একজন তরুণ খেলোয়াড় বিশ্বকাপের সামনে রেখে মাঠে ফেরার জন্য কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে তার দু’টি স্বপ্নই বিরাট ধাক্কা খেল। আগামী কয়েক সপ্তাহ আমরা ভালভাবে তার প্রতি নজর দেব- যাতে সে ২০১৪/১৫ মৌসুমে সে মাঠে ফিরতে পারে।’
ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
বিশ্বকাপ শেষ থিয়াগোর
আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। কিন্তু এই বিশ্বকাপে খেলা হচ্ছে না থিয়াগো আলকানাতারার। হাঁটুর ইনজুরিতে পড়ায় দল থেকে নিজের নাম





