৭ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন।

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকার যুবারা। ফলে বাংলাদেশ জয় পায় ৮ রানে। পাশাপাশি ৭ ম্যাচ ওয়ানডে সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে অবদান রাখেন পিনাক ঘোষ (৭৬), মেহেদী হাসান মিরাজ (৬৩), সাইফ হাসান (৩৩) ও শাফিউল হায়াত হৃদয় (২৭)।

জেআই