ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সোমবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভিক্টোরিয়া। তবে ৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে কাপুগেদারা ও নাদীফ ১৩৪ রান তোলেন। ১০৬ বলে ৮৫ রান করে কাপুগেদারা আউট হলে জুটিটি ভাঙে। নাদীফ ১২৪ বলে ৮৩ রান করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারালেও রনি তালুকদার ও মালান ও আসিফ আহমেদের ব্যাটে সহজেই লক্ষ্যে পৌছে যায় প্রাইম দোলেশ্বর। ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে তারা।

রনি ৫৬, মালান ৪৭ ও আসিফ অপরাজিত ৩৩ রান করেন।

জেডআই