ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়েছে তারা। এর ফলে দলটি লীগের পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানটি অক্ষুন্ন রেখেছে।

এদিন ম্যাচের ২১তম মিনিটে ফেলাইনির দেয়া গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে ৩৯তম মিনিটে গোলটি পরিশোধ করে দেন স্টোক সিটি তারকা জনজি।

৫৯তম মিনিটে মাতার গোলে ফের লীড পায় ইউনাইটেড। এরপর আর কোন দল গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৩৩।

জেডআই