এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শতরানের উদ্বোধনী জুটি গড়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে অসাধারণ ব্যাটিং করছেন এ ওপেনার।ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন লিটন কুমার দাস।

বাংলাদেশ দলের হয়ে ১৮তম ওয়ানডে ম্যাচ খেলছেন লিটন। আগের ১৭ ম্যাচে ১৪.০৬ গড়ে তার সংগ্রহ ২২৫ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২০.৪ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ১২০ রান। ৮৬ ও ৩২ রান নিয়ে ব্যাট করছেন লিটন ও মিরাজ।

উদ্বোধনীতে লিটন-মিরাজের ফিফটি

ক্যারিয়ারে এই প্রথম উদ্বোধনীতে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে দারুণ খেলছেন লিটন কুমার দাস। এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অপরিচিত এই জুটি ইতিমধ্যে ফিফটি রান সংগ্রহ করেছেন।

উদ্বোধনী জুটিতে টাইগারদের শুভ সূচনা

মিরাজকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে অসাধারণ খেলছেন লিটন দাস।

এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে গেম পরিবর্তন এনেছে বাংলাদেশ দল।

টুর্নামেন্টে উদ্বোধনী জুটি নিয়ে সমস্যায় থাকা বাংলাদেশ দল, ফাইনালে মেহেদি হাসান মিরাজকে দিয়ে ইনিংস ওপেন করছে। লিটন দাসের সঙ্গে উদ্বোধনীতে ব্যাটিং করছেন অফ স্পিনার মিরাজ।

সচরাচর সাত-আটে ব্যাটিং করে থাকেন মিরাজ। আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম কোনো খেলায় উদ্বোধনীতে খেলছেন এ অলরাউন্ডার।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, দেখেন টুর্নামেন্টে আমরা নিজেরাই অনেক চমক পেয়েছি, আপনাদেরও যা চমকে দিয়েছে। বিভিন্ন সময়ে, বিভিন্ন খেলোয়াড়। যাহোক, পরিস্থিতির কারণে এমন হয়েছে। সাকিব না থাকাটা তো অবশ্যই একটা সমস্যা। কালকেও এমন কাউকে দেখতে পারেন যে কখনো ওপেন করেইনি। সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে।

মিরাজের ওপেনিং খেলাটাই চমক।

এমআর