আসন্ন বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলে নিজের প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান আরাফাত সানি। সোমবার অনুশীল ন করতে এসে গণমাধ্যমকে এ কথা বলেন এই স্পিনার।
তিনি বলেন, "সবারই একটা স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। লক্ষ্য বলতে প্রত্যেকটা ম্যাচ আমরা যেমন পরিকল্পনা করি, বিশ্বকাপ বলে যে একটু ভিন্নভাবে চিন্তা করব বিষয়টা এমন নয়। প্রত্যেকটা ম্যাচই আমার কাছে ভিন্নরকম। যেহেতু এগুলো আন্তর্জাতিক ম্যাচ আমি সেভাবেই পরিকল্পনা করব, কিভাবে ভাল ক্রিকেট খেলা যায়।’
বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই আরাফাত সানির। তারপরও ঘরোয়া ও সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে খুব দ্রুতই বিশ্বকাপের দলে সুযোগ পেলেন সানি। আর এই সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে চান তিনি। আসন্ন আসরে ভালো ক্রিকেট খেলে বিশ্বকাপকে স্মরনীয় করে রাখতে মরিয়া সানি, ‘সবারই একটা স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। লক্ষ্য বলতে প্রত্যেকটা ম্যাচ আমরা যেমন পরিকল্পনা করি, বিশ্বকাপ বলে যে একটু ভিন্ন ভাবে চিন্তা করব বিষয়টা এমন নয়। প্রত্যেকটা ম্যাচই আমার কাছে ভিন্নরকম। যেহেতু এগুলো আন্তর্জাতিক ম্যাচ আমি সেভাবেই পরিকল্পনা করব, কিভাবে ভাল ক্রিকেট খেলা যায়।’
জেডআই





