মেসি-সুয়ারেজ-নেইমার ও পিকে দলে নেই কোচ লুইস এনরিকে তাদের দীর্ঘ খেলার ধকল কাটাতেই বড়দিনের অগ্রিম ছুটি মঞ্জুর করেছেন। এমএসএন-হীন বার্সার বছরের শেষ ম্যাচ জিততে কোনো সমস্যাই হলো না। উল্টে কোপা দেল রে’র শেষ ১৬-তে পৌঁছে গেল কাতালান ক্লাবটি।আর্দা তুরানের হ্যাটট্রিকে বুধবার রাতে স্পেনের তৃতীয় সারির দলের বিরুদ্ধে ৭-০ জিতেছে বার্সা।

ন্যু ক্যাম্পে এদিন দলে ন’টি পরিবর্তন আনেন এনরিকে৷শেষ ম্যাচে এসপ্যানিওলকে ৪-১ হারানো দলের নয় সদস্যকে খেলাননি তিনি৷মার্ক-আন্দ্রে টের স্টেগানকে, আন্দ্রে ইনিয়েস্তাদেরও মাঠে নামাননি এনরিকে৷ তাও বার্সার সপ্তবাণ৷

তুরান ছাড়া এদিন বাকি চার গোল ইভান র‍্যাকিটিচ, রাফিনহা, পাকো আলকাসের ও লুকাস দিনিয়ের। স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে দুই দলের প্রথম দেখায় হারকিউলিসের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল বার্সেলোনা। শেষ ষোলোয় যেতে গোলশূন্য ড্র হলেই চলতো তাদের৷

এমই