টস জিতলে ব্যাট এটা যেন অবধারিত ছিল। প্রথম ম্যাচে টস জিতে ব্যাট নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের সামনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে রোভম্যান পাওয়েলের দল। ওপেনার কিয়েরণ পাওয়েলকে বসিয়ে রেখেছে তারা। দলে নিয়েছে হ্যামরাজ চন্দ্রপলকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মাশরাফি মর্তুজা, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হ্যামরাজ চন্দ্রপাল, শাই হোপ, ড্রারেন ব্রাভো, মারলস স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, কেমার রোচ, ওসানে থমাস।
এমআর





