কোয়ার্টার ফাইনালে খেলতে হলে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের বিকল্প নেই। তবে সমর্থকদেরকে জয়ের নিশ্চয়তা দিতে চাচ্ছেন না চলতি বিশ্বকাপে বাজে ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ত ইয়ন মরগান।
মরগান বলেন, "অবশ্যই আমরা জয়ের নিশ্চিয়তা দিচ্ছি না।"
দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে আছে ইংল্যান্ড। ১৫ ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র ২টিতে হেরেছে ইংল্যান্ড।
তবে বাংলাদেশকে সমীহ করে মরগান বলেছেন, "গত দশ বছরে তারা অনেক পথ পাড়ি দিয়ে এসেছে এবং আমরা তাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। অনেক বেশি ফোকাস আমাদের উপড়ই থাকছে।"
"আমরা যদি ভাল খেলি তবে আমার দৃঢ় বিশ্বাস এ ম্যাচে আমরা জয় পাব।"
দল এ পর্যন্ত খুব ভাল না করলেও এখনো বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়নি বলে বিশ্বাস করছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান।
টুর্নামেন্টের 'এ' গ্রুপে চার ম্যাচে এ পর্যন্ত মাত্র এক ম্যাচে জয়ী হওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠতে হলে মরগানের দলকে এডিলেডে সোমবার বাংলাদেশ এবং সিডনিতে ১৩ মার্চ দুর্বল আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই জয়ী হতে হবে।
কিন্তু পাঁচ পয়েন্ট অর্জন করা বাংলাদেশ যদি ১৩ মার্চ হ্যামিলটনে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে তবে মাত্র দুই পয়েন্ট পাওয়া ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
জেডআই





